বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

২০ কোটি টাকার সম্পদ উদ্ধার করলো উপজেলা প্রশাসন


চট্টগ্রামে কর্ণফুলী উপজেলা
DhakaReport24.com || 2023-02-05 15:34:00
২০ কোটি টাকার সম্পদ উদ্ধার করলো উপজেলা প্রশাসন

বড়উঠান ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের সামনে উদ্ধারকৃত খাস জমিতে নির্মিত হবে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান।

বড় উঠান ইউনিয়নে উদ্ধারকৃত খাস জমিতে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: মামুনুর রশীদ ।উদ্ধারকৃত জমিতে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান নির্মাণ করা হবে মর্মে তিনি জানান।

এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মামুনুর রশিদ  জানান, "গত বৃহস্পতিবার উদ্ধার হওয়া খাস জমিসহ প্রায় পাঁচ একর খাস জমির উপর নির্মাণ হবে মিনি শিশু পার্ক, খেলার মাঠ ও কবরস্থান। উক্ত প্রায় ৫ একর খাস জমির চতুর্পাশে নির্মাণ করা হবে "ওয়াক ওয়ে", যাতে বয়স্করাসহ যে কোন বয়সী লোকজন সুস্বাস্থ্যের জন্য চতুর্পাশে হাটাহাটি করতে পারেন। এছাড়া শিশু-কিশোরদের খেলার জন্য খেলার মাঠকে প্রয়োজনীয় সংস্কার করা হবে, এর ফলে মাদকের ব্যবহার, কিশোর গ্যাংসহ অন্যান্য সামাজিক অপরাধ প্রবণতা হ্রাস পাবে।"

বিশ্লেষন করে দেখা যায়, কর্ণফুলী উপজেলায় মানুষের বিনোদনের জন্য নেই কোন পার্ক এবং নেই কোন পর্যাপ্ত খেলার মাঠ। কর্ণফুলী উপজেলার পাঁচটি ইউনিয়নে এই রকম পার্ক ও খেলার মাঠ তৈরি হলে এলাকার চিত্ত বিনোদনের সুযোগ তৈরি হবে এবং অপরাধ প্রবণতা হ্রাস পাবে। বর্তমানে উদ্ধারকৃত মোট পাঁচ একর জমির বাজার মূল্য হবে প্রায় ২০ কোটি টাকা।

কর্ণফুলী উপজেলায় গত ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী এর নেতৃত্বে খাস জমি অবৈধ দখলদার হতে উদ্ধার করা হয়েছে। জানা যায়, উক্ত জায়গায় মুরগীর খামার থাকলেও দীর্ঘ সময় ধরে কোন মুরগী পালন হচ্ছে না।অবৈধভাবে অস্থায়ী স্থাপনা নির্মাণ করে উক্ত জায়গা দখলে রাখা হয়েছে। দখলকারী ব্যাক্তিগণ ভূমিহীন নয়। উক্ত অস্থায়ী স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেয়ার জন্য বলা হলেও সরিয়ে না নেওয়ায় অভিযান পরিচালনা করে এসব খাস জমি উদ্ধার করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম