বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ার প্রতিটি ইউনিয়নের অসহায় ও হত দরিদ্রদের মাঝে উপহারস্বরুপ শীতবস্ত্র বিতরন করা হয়েছে। আজ(৩ ফেব্রুয়ারি) শুক্রবার দিনব্যাপী উক্ত শীতবস্ত্র বিতরন করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক,যুগ্ম আহবায়ক আহমদুল হক সিকদার,আবদুর রহিম,সদস্য মহি উদ্দীন, মোর্শেদুল আলম, জমির উদ্দীন মেম্বার,বিএনপি নেতা এস এম নুরুল হক,মিজানুর রহমান টিপু,নুরুল ইসলাম,মো,লোকমান প্রমুখ।
উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক বলেন,সাতকানিয়া উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০০০ অসহায় ও হত দরিদ্র লোকদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম