বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ার দুই বেসরকারি হাসপাতলকে ৫৫ হাজার টাকা জরিমানা 


মামুনুল হক - দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি 
DhakaReport24.com || 2023-02-02 18:42:00
সাতকানিয়ার দুই বেসরকারি হাসপাতলকে ৫৫ হাজার টাকা জরিমানা 

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ২ টি বেসরকারি হাসপাতলে বিভিন্ন অনিয়মের কারনে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে উক্ত মোবাইল কোর্ট পরিচালিত হয়।

জানা যায়,আজ দুপুরে উপজেলার পৌরসভাধীন আশ-শেফা হাসপাতাল (প্রাঃ) লি. কে বিভিন্ন ধরণের অব্যবস্থাপনার দ্বারা সেবাগ্রহীতার অর্থ ও স্বাস্থ্যহানি ইত্যাদি অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০ হাজার টাকা এবং কেরানীহাট এলাকার এলাইট হাসপাতাল (প্রাঃ) লি. কে লাইসেন্সের শর্তাবলি ভঙ্গের অপরাধে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও গাড়ির রেজিস্ট্রেশন না থাকায় একটি সিএনজি অটোরিক্সার মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর আওতায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগ দায়েরকারী হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এ আর রায়হান ছিদ্দিকী।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকী। মোবাইল কোর্টে আইনানুগ সহযোগিতা করেন RAB-15 এর সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত ছিদ্দিকী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের  অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম