বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিশেন্টেশন ক্লাস সম্পন্ন


মামুনুল হক - দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-02-01 19:34:00
সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে একাদশ শ্রেণীর ওরিশেন্টেশন ক্লাস সম্পন্ন

দক্ষিন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাতকানিয়া আদর্শ মহিলা কলেজে ১ ফেব্রুয়ারি বুধবার একাদশ শ্রেণীর নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল আবছার  চৌধুরী। তিঁনি বলেন, "নারীরা পড়ালেখা করে জনসম্পদে পরিণত হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে দেশ ও সমাজের কল্যাণে অবদান রাখবে। এজন্য প্রতিদিন ক্লাসে উপস্থিত হবার জন্য তিঁনি ছাত্রীদের আহবান জানান।


কলেজের অধ্যক্ষ শিব শংকর শীল এর সভাপতিত্বে ও অধ্যাপক রুহুল কাদেরের সঞ্চালনায়, গভর্নিং বডির সদস্য রকিবুল হক দিপু,  মোহাম্মদ কামাল উদ্দীন ও  মোহাম্মদ ইসমাইল। এছাড়া শিক্ষকদের মধ্যে অধ্যাপক আবদুল ওয়াহেদ  চৌধুরী, অধ্যাপক ফরিদ আহমদ, অধ্যাপক ছমি উদ্দীন, অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং একাডেমিক ডায়েরি প্রদান করা হয়।