বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

মাদ্রাসা শিক্ষার্থীদের বহুমূখী জ্ঞানে গুণান্বিত হওয়া সময়ের দাবী


দেলোয়ার হোসেন রশিদী - স্টাফ রিপোর্টার:
DhakaReport24.com || 2023-02-01 17:24:45
মাদ্রাসা শিক্ষার্থীদের বহুমূখী জ্ঞানে গুণান্বিত হওয়া সময়ের দাবী

একুশ শতকের চ্যালেঞ্জ ব্যবস্থাপনায় মাদ্রাসা শিক্ষার্থীদের স্মার্ট শিক্ষায় বহুমূখী জ্ঞানে গুনান্বিত হওয়া সময়ের দাবী বলে মন্তব্য করেন ‘বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, বিএইচআরসি, চট্টগ্রাম দক্ষিণ ও বিভাগীয় অঞ্চল সভাপতি ও সমন্বয়কারী, দৈনিক দেশের কন্ঠ ব্যুরো চিফ এবং ইএএমপি,এলপিসি চট্টগ্রাম এর  কোঅর্ডিনেটর ডক্টর আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন মহোদয়। 

বুধবার (১ ফেব্রুয়ারী) চট্টগ্রাম মহানগরীর নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম ২০২৪ নবীন বরণ, সবক দান, শ্রেণি কার্যক্রম শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মাদ্রাসার সভাপতি জনাব মুহাম্মদ মাহফুজুল হক এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জনাব আব্দুল মোমেন আনোয়ারী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক  জনাব মোফাক্কর হোসেন, মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি জনাব আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমান।   

অনুষ্ঠান সঞ্চালনা করেন আরবি প্রভাষক জনাব হাফেজ মুহাম্মদ এনামুল হক এবং ইংরেজি প্রভাষক জনাব রাসেল ইকবাল। প্রধান অতিথি মহোদয় আরো বলেন পবিত্র ক্বোরআন হাদীস শরীফের শিক্ষা এবং আধুনিক আরবি, ইংরেজি ও বিভিন্ন ভাষা শিক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীরা যথাযথ অধ্যবসায় এর মাধ্যমে এগিয়ে আসলে তারা বিশ্বব্যাপী আত্ন নির্ভরশীল হয়ে জনকল্যাণে ব্যাপক ভাবে অবদান রাখতে পারবে।

তার অত্যন্ত জ্ঞানগর্ব আলোচনায় হাদীস শাস্ত্রের ক্রমবিকাশ, বাংলাদেশে হাদীস শরীফ এর আগমন, উপমহাদেশে এর ইতিহাস এবং হাদীসের পরিভাষা সমূহ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। শিক্ষার্থীদের মাঝে তিনি হাদীস শরীফ এর দরস দান করেন। অত্র মাদ্রাসার আলিম এর শিক্ষার্থীদের হাদীস এর মতন পড়া দেখে তিনি অভিভূত হন ও সন্তোষ প্রকাশ করেন। মাদ্রাসার শিক্ষার্থী এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পূর্বাপর সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দান করেন। 

প্রধান অতিথি মহোদয় ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধতার মধ্যে থেকে বহুমূখী জ্ঞানার্জনে মনোনিবেশ করে দেশের কল্যাণে কাজ করার জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের পরামর্শ দেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদেরকে যোগ্য দক্ষ করে প্রস্তুত রাখতে আহবান জানান। 

আলিম-২০২৪ নবীনদের ফুল দিয়ে বরণ করা হয়, প্রধান অতিথি সবক দান, শ্রেণি কার্যক্রম শুভ উদ্বোধন ঘোষণা করেন। দেশ ও জাতির মাদ্রাসার সকল সম্মানিত সহযোগিদেও কল্যাণ কামনায় দোয়া মুনাযাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ড. হাফেজ ক্বারী আল্লামা মুহাম্মদ মহিউল হক। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, এলাকাবাসী, গভর্ণিং বডির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এ সময়  উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম