চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের যাত্রীবাহী বাসে বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ কাইসার হামিদ (২২) নামের এক যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন মহাসড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক কাইসার হামিদ কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল এলাকার মৃত আবদুল জলিলের ছেলে।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম অভিমুখী যাত্রীবাহী বাসে কায়সার হামিদ নামের এক যাত্রীর দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় ইয়াবা বহনের দায়ে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম