বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় খাস জমি উদ্ধার করলো প্রশাসন


মোহাম্মদ ইমরান হোসেন - রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: 
DhakaReport24.com || 2023-01-31 21:35:30
রাঙ্গুনিয়ায় খাস জমি উদ্ধার করলো প্রশাসন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধ দখলদার কাছ থেকে প্রায় ৩০ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। দখল পুনরুদ্ধার করা এসব সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনার কিছু অংশ উচ্ছেদ করা হয় এবং অবশিষ্ট স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয় অবৈধ দখলদারদের।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের মাইঝপাড়া জানাযার মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম।

এর আগে এসব সরকারি খাস জমিতে দীর্ঘদিন ধরে ভূমিদস্যুদের উৎখাত ও অবৈধ দখলদাররা স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিল। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের নদী সংলগ্ন মাইঝপাড়া এলাকায় পানি উন্নয়ন বোর্ডের নদী খননের (ড্রেজিং) কার্যক্রম চলমান রয়েছে। নদী খননের উত্তোলিত বালুগুলো  নদীতীরে স্তুপ করে রাখার ফলে বালুচরে পরিণত হলে দখলে নেয় অবৈধ দখলদাররা। কেউকেউ সেখানে স্থাপনাও নির্মাণ করেছে।

অবৈধ দখলদাররা হলো, মরিয়ম নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার মৃত অন্ধমনির ছেলে আইয়ুব মাঝি, মৃত ছুর মুহাম্মদ এর ছেলে আকতার হোসেন, মৃত আমির সোবহানের ছেলে আহম্মদ কবীর (বালু ব্যবসায়ী)। ৬নং ওয়ার্ড এলাকার মৃত মাহমদের ছেলে করিম, মৃত ছোবহানের পুত্র শাহ আলম, সাবানী ও মৃত খায়েজ আহাম্মদের পুত্র ইকবাল গং।

এসব অবৈধ দখলদারদের নির্মিত স্থাপনার মধ্যে কিছু অংশ তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে অবশিষ্ট স্থাপনাগুলোও সরিয়ে নেয়ার জন্য সময় বেঁধে দেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদুল আলম বলেন, "কর্ণফুলী নদী সংলগ্ন মরিয়ম নগর মাইঝপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখলদার থেকে প্রায় ৩০ শতক খাস জমি উদ্ধার করা হয়েছে। এসময় খাস জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনার কিছু অংশ তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হয়েছে এবং অবশিষ্ট স্থাপনাগুলোও সরিয়ে নিতে সময় বেঁধে দেওয়া হয়েছে"।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম