বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ১৮'শ ইয়াবাসহ গ্রেফতার ৩  


মামুনুল হক - দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি:
DhakaReport24.com || 2023-01-31 16:02:45
সাতকানিয়ায় ১৮'শ ইয়াবাসহ গ্রেফতার ৩  

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৮ শ পিচ ইয়াবা নিয়ে এক মহিলাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গবার (৩১ জানুয়ারি) ইয়াবাসহ ব্যাবসায়ীদের গ্রেফতার করা হয়।

জানা যায়, আজ মঙ্গলবার থানার উপ-পরিদর্শক মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানাধীন সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক থেকে মাদক ব্যবসায়ী মনোয়ারা আক্তার মনি (২৬) কে ১০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার থাইংখালী ঘোনার পাড়া ৪নং ওয়ার্ডেরমৃত জালাল আহম্মদের মেয়ে।

এরপরে থানার উপ- পরিদর্শক মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে একই এলাকা হতে মাদক ব্যবসায়ী আব্দুল করিম(৩১) ও মোঃ শাহিন(২৭)কে ৮ 'শ পিচসহ গ্রেফতার করেন।গ্রেফতারকৃত করিম কক্সবাজার জেলার টেকনাফ থানার মোছনিয়া নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ই, শেড নাম্বার- ৯৫২, রুম নং- ৩ এর মৃত সুলতান আহাম্মদের ছেলে ও শাহিন একই এলাকার জালাল আহাম্মদের ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত  বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়েছে এবং আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম