বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া ব্যবসায়ী সমিতি গঠনকল্পে মতবিনিময় সভা


মামুনুল হক - দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-31 14:26:00
সাতকানিয়া ব্যবসায়ী সমিতি গঠনকল্পে মতবিনিময় সভা

 চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ী সমিতির সূচনা অভিষেক ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৩০শে জানুয়ারী (সোমবার) রাত ৮টায় সাতকানিয়া পৌরসভার মকবুল সিরাজি শপিং সেন্টারের পূর্বে খালি মাঠে কিশোর মুস্তাকিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জানাযায়-গেল ২৩শে জানুয়ারী সাতকানিয়ার ইতিহাসে প্রথম বারের মত সাতকানিয়া ব্যবসায়ী সমিতি গঠনের প্রাথমিক প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছিল।আর সেই বৈঠকের গণতান্ত্রিক সিদ্ধান্তের ভিত্তিতে আজ সোমবার রাত ৮টায় উক্ত সংগঠনের সূচনা অভিষেক অনুষ্টান অনুষ্ঠিত হয়।

 

বিশিষ্ট  ব্যবসায়ী শতরুপা ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারি আব্দুল মান্নানের সভাপতিত্বে  অনুষ্ঠানটিতে স্বাগত বক্তব্য রাখেন সাতকানিয়া আলিয়া মাদ্রাসার প্রফেসর আলমগীর ও পুরো অনুষ্টানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা ব্যবসায়ী মো:মহিউদদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী মো:এরশাদ, সাবেক ছাত্রনেতা ও সাবেক কাউন্সিলর মোজাম্মেল হক ভোলা, ব্যবসায়ী ও সাতকানিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণসম্পাদক- আব্দুল গফুর, এবং শিক্ষক নুরুল ইসলাম,সাবেক ছাত্রনেতা গোলম ফেরদৌস রুবেল, ব্যবসায়ি আব্দুল মান্নান, এবং প্রবীন আওয়ামী লীগনেতা ও ব্যবসায়ি আবুল কালাম, মো:জায়েদ, সাতকানিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর ও ব্যবসায়ী একেএম মোর্শেদ, ব্যবসায়ীও ব্যবসায়ী আব্দুস শুক্কুর,  সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ উন্নবী খোকনও সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি সৈয়দ আককাস উদদীন।

 

এখানে আব্দুল মান্নান স্পষ্টস্বরে বলেন পূর্বের কমিটি সাতকানিয়ার ব্যবসায়ির জন্য পারফেক্টও ব্যবসায়িক বান্ধব নয়। উক্ত মতবিনিময় সভায় প্রফেসর আলমগীরও যুবলীগনেতাও ব্যবসায়ী  গফুর বলেন-আজকে একটা উপদেষ্টা কমিটি হবে সাথে একটা আহবায়ক কমিটিও হবে তার মেয়াদ হবে ৩মাস, আর সেটার ভিত্তিতে হবেই পরবর্তী গণতান্ত্রিক  পূর্নাঙ্গকমিটি। সভাপতির বক্তব্যে শতরুপা ইন্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্বাধিকারী আব্দুল মান্নান ২৪সদস্য বিশিষ্ঠ উপদেষ্টা কমিটি ঘোষনা করেন যথাক্রমে হাজি সিরাজুল ইসলাম, জামাল সওদাগর, মো:আলম সওদাগর, হাবিব সওদাগর, মাওলানা নাছির, আয়ুব সওদাগর, সিকান্দার সও:, লুৎফুর রহমান, আবু কালাম সও:, এ কে এম মোর্শেদ, আব্দুল মান্নান, আব্দুল শুক্কুর, আব্দুল মান্নান সওদাগর, বাবুল সও:, শামসু সওদাগর, শাহা আলম, আব্দুল মাবুদা, ফরিদুক আলম, গালাম ফেরদৌস রুবেল, সৈয়দ কবির, নাসির উদদীন, নবী সওদাগর, মো:আয়ুব প্রমুখ।