বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া সরকারী কলেজের ৯৯ ব্যাচের পূর্ণমিলনী ২০২৩ইং অনুষ্ঠিত


মামুনুল হক - দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-29 15:04:15
সাতকানিয়া সরকারী কলেজের ৯৯ ব্যাচের পূর্ণমিলনী ২০২৩ইং অনুষ্ঠিত

সাতকানিয়া সরকারী কলেজ মিলনায়তনে ব্যাচ ৯৯ এর জাঁকজমক ভাবে দিনব্যাপি পূর্ণমিলনী গত ২৭ জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়।

সাতকানিয়া সরকারি কলেজ মিলনায়তনে নাসিরউদ্দিন মিন্টু'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারী কলেজের সম্মানিত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু রায়হান মোহাম্মদ আশিকুর রহমান এবং উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া সরকারী কলেজের বিজ্ঞান শাখার সাবেক অধ্যাপক ও বর্তমান গাছবাড়িয়া কলেজের সম্মানিত অধ্যক্ষ রঞ্জিত কুমার দত্ত।


মোহাম্মদ মহিউদ্দিন মিন্টু ও আব্দুল আলীমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো স্মৃতি চারন করেন শাহাজান চৌধুরী ডাঃ রকিবুল হাসান তুহিন, মেজবাহ উদ্দিন রিপন, নুরুল আমিন, আবদুল গণি সরওয়ারি ও বদি আলম প্রমূখ।


সকাল থেকে কলেজ প্রাঙ্গন হয়ে উঠে বন্ধুদের মিলনমেলা প্রাণোচ্ছল আনন্দের নগরী পুরোনো দিনের স্মৃতিচারনে সবাই যেন সেই কলেজ জীবনে হারিয়ে যাওয়া নিদারুণ সুখবিলাসীর স্বপ্নসারথী।


পূর্বাহ্নে আনন্দ র‌্যালী সাতকানিয়া উপজেলা ও পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে বেলুন উড়িয়ে এবং কেকে কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে র‌্যাপেল ড্র এবং পুরস্কার বিতরনী ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাচ-৯৯ পূর্ণমিলনীর সমাপ্তি হয়।