গত ১৮ জানুয়ারি চট্টগ্রাম চকবাজার হতে মোহাম্মদ রুস্তম আলীর পুত্র মোহাম্মদ আকবরের জিপ গাড়ি চুরি হয়। গাড়ির নম্বর চট্টমেট্টো- ১১২১৩৮। অনেক খোজাখুজির পর গাড়ি না পাওয়ায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ তদন্তে নামে। পরিশেষে তদন্তে বেরিয়ে আসে চুরির আসল রহস্য। ধরাও পড়ে দুই চোর।
আটককৃত একজনের নাম শাহজালাল বাপ্পি, তার বাড়ি বান্দরবান ১৪ নং ওয়ার্ডে। তার পিতার নাম মরহুম আব্দুল জলিল। সে জিপ গাড়িটি চকবাজার হতে কৌশলে চুরি এনে লোহাগাড়া আবসার মেম্বারের পেট্টোল পাম্পের পাশে পুরান থানা সংলগ্ন রফিক ইন্জিনিয়ারিং ওয়ার্কসর্পের মালিক মোহাম্মদ রফিক( ৫০) কে ইস্কেরাফ হিসাবে ২৭ হাজার টাকা দিয়ে বিক্রি করেন।
অভিযুক্ত শাহজালাল জানায় গাড়িটি চকবাজার থেকে এনে রফিক ইন্জিনিয়ারিং ওয়ার্কসর্পে টুকরো টুকরো করে কেটে এস্কেরাপ বানিয়ে লোহা হিসেবে রফিককে ২৭ হাজার টাকা দিয়ে বিক্রি করেছে বলে স্বীকার করে।
অভিযানের নেতৃত্ব দেন চকবাজার থানার তদন্ত কর্মকর্তা এসআই আরাফাত, এস আই শরিফুল ইসলাম পিপিএস,এ এস আই রিয়াদ, মিজানুর রহমান, আলী সহ প্রমুখ।
তারা জানিয়েছেন উদ্ধারকৃত মালামাল জব্দ করে নিয়ে যাওয়া হবে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম