বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে জ্বালানি কাঠসহ জীপ জব্দ 


দেলোয়ার হোসেন রশিদী - স্টাফ রিপোর্টার:
DhakaReport24.com || 2023-01-26 14:37:15
চট্টগ্রামে জ্বালানি কাঠসহ জীপ জব্দ 

চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগ পদুয়া রেঞ্জে অভিযানে জ্বালানী কাঠ সহ জীপ গাড়ি জব্দ করেছে। ২৫ জানুয়ারি রাত ১১টার দিকে পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোরশেদ ও ডলুবিট কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে বনবিভাগের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

বনরেঞ্জ কর্মকর্তা মোঃ মনজুর মোরশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটিবিলা গৌড়স্থান এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি কাঠসহ একটি জীপ গাড়ি আটক করা হয়। এ ব্যাপারে বন আইনে মামলা রুজু করা হয়েছে এবং জব্দকৃত কাঠ ও জিপ গাড়িটি বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম