বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

লোহাগাড়ায় ফসলী জমিতে মাঠি কাটার অপরাধে ২ লক্ষ ৫৮ হাজার টাকা জরিমানা


মোহাম্মদ আব্বাস উদ্দিন - ক্রাইম রিপোর্টার
DhakaReport24.com || 2023-01-25 10:38:00
লোহাগাড়ায় ফসলী জমিতে মাঠি কাটার অপরাধে ২ লক্ষ ৫৮ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ও বড়হাতিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফসলি জমির টপ সয়েল কেটে মাটি বিক্রি করার অপরাধে ৫ ব্যাক্তিকে ২লক্ষ ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার ২৪ জানুয়ারি'২৩ সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ।

তিনি জানান, উপজেলার কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ড, ২নং ওয়ার্ডে এবং বড়হাতিয়া ৪নং ওয়ার্ডের হাদুর পাড়া এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল ধ্বংস করে মাঠি কাটছিল একটি গ্রুপ।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে কলাউজান ইউনিয়নের ৪নং ওয়ার্ড এলাকায় টপসয়েল কাটার অপরাধে নাজিম উদ্দিনকে ১ লক্ষ ৫০হাজার টাকা এবং একই ইউনিয়নের ২নং ওয়ার্ডে ফরিদুল আলমকে ৫০হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে বড়হাতিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জামাল হোসেনকে ৫০হাজার টাকা এবং ২টি ডাম্প ট্রাক চালককে ৮ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানকালে লোহাগাড়া থানার এসআই সত্যজিতসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।