কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত আক্তারুজ্জামান চৌধুরী ব্যাটমিন্টন টুর্নামেন্ট- ২৩ইং শুভ উদ্বোধনী হয়েছে।
রবিবার ৪ টায় শাহ আমানত কর্ণফুলী সেতু টোলপ্লাজা ব্যাডমিন্টন কোর্টে শুভ উদ্বোধন করেন সিজেকেএস সহ সভাপতি মোঃ হাফিজুর রহমান।
এসময় সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মামুনুর রশিদ এবং সঞ্চালনায় ছিলেন কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক মোঃ সেলিম হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা মমতাজ, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল মাহমুদ,কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান তালুকদার এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাহেদুর রহমান সাহেদ।
আক্তারুজ্জামান চৌধুরী ব্যাটমিন্টন টুর্নামেন্টের কমিটির আহ্বায়ক সদস্য মোমেনা আক্তার নয়ন, শেখ মুহাম্মদ মেম্বার , মিডিয়া ম্যানেজার নুরুল হকসহ বিভিন্ন সংগঠন থেকে ম্যানেজার ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।
কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মামুনুর রশিদ বলেন, দেশের এই সময়ে এ ধরনের প্রতিযোগিতা অপরিহার্য। নতুন প্রজন্মকে এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য আখতারুজ্জামান চৌধুরী বাবু ব্যাডমিন্টন টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাঁচ ইউনিয়নে পাঁচ মাঠ তৈরি করবো।এই খেলাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো।
উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, কর্ণফুলী উপজেলা কোন মাঠ নাই। চট্টগ্রাম সিডিয়ে মাঠকে সংস্কার করে ব্যবহার যোগ্য করে তুলবো।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম