বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে সাতকানিয়ায় ২ বসতবাড়ি পুড়ে ছাই- অর্ধ কোটি


মামুনুল হক - দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-22 09:15:00
বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে সাতকানিয়ায় ২ বসতবাড়ি পুড়ে ছাই- অর্ধ কোটি

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় অগ্নিকান্ডে ২ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে উক্ত অগ্নিকান্ডে অর্ধ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে।অন্যদিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুমানিক ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ৩ লক্ষ টাকা।


ঘটনাটি  গত (২০ জানুয়ারি  )শুক্রবার দিবাগত রাত  আনুমানিক সোয়া ১ টার সময় সাতকানিয়ার নলুয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের হিন্দু পাড়ায় উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটে । 


অগ্নিকান্ডের সংবাদ পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরই মধ্য আগুন ছড়িয়ে পড়ে দুই তলা কাচা ইটের নির্মিত টিনশেড বাড়ির সমস্ত মুল্যবান  মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির  মালিক হলেন শ্রী সাধন দাশ ও শ্রী মদন মোহন দাশ ।


বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুনের সুত্রপাতের বিষয়টি স্বীকার করে ক্ষতিগ্রস্ত বাড়ির  মালিকের ছেলে   অসীম কান্তি দাশ বলেন  উক্ত অগ্নিকান্ডে ১০ ভরি স্বর্নালংকার, নগদ আনুমানিক ২ লক্ষ টাকা, আইডি কার্ড, গুরুত্বপূর্ণ কাগজ পত্রসহ  ৫০ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি  হয়েছে।


সাতকানিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো,হুমায়ুন কার্ণানায়েন বলেন,অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেড় ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।প্রাথমিকভাবে ধারনা করা যায় অগ্নিকান্ডে আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে।


উপজেলার নলুয়া ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী অগ্নিকান্ডে দুই বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।