কক্সবাজারের বাসটার্মিনাল এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ১৬ জানুয়ারি রাতে দুই পক্ষের ছুরিকাঘাতে দু'জন নিহত হয়েছেন।
নিহতরা হল কায়সার হামিদ (২৮) পিতাঃ আবদুল হামিদ ও সাইদুল ইসলাম (৩০), পিতাঃ নুরুল হুদা জুনু। তাদের বাড়ি পুর্ব লার পাড়া, ঝিলংজা, কক্সবাজার সদর বলে জানা গেছে। এই নিয়ে এলাকায় চরম আতংক ও উত্তেজনা পরিস্থিতি বিরাজ করছে। যে কোন সময় আরো অঘটন ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারনা। তাই এব্যাপারে তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী এবং এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে পুলিশ মোতায়েনের দাবী জানিয়েছেন।
এদিকে নিহত পরিবারে চলছে শোকের ছায়া। তাদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গেছে। তাদের শান্তনা দিচ্ছে স্বজনেরা।