বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ওয়াদার দ্রুত বাস্তবায়ন চাই -লোহাগাড়ায় অ্যাড. রানা দাশ গুপ্ত


মামুনুল হক - দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-17 15:54:45
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ওয়াদার দ্রুত বাস্তবায়ন চাই -লোহাগাড়ায় অ্যাড. রানা দাশ গুপ্ত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা গত সংসদ নির্বাচনের  আগে নির্বাচনী ইশতিহারে আমাদের যেসব দাবী বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন তাহার সেই ওয়াদার দ্রুত বাস্তবায়ন চাই। আশা করছি তিনি খুব শীঘ্রই আমাদের দাবী বাস্তবায়ন করবেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি নানা মেগা প্রকল্প বাস্তবায়ন করে সোনার বাংলা গড়তে দিনরাত চেষ্টা করে যাচ্ছেন । এই দেশ কারো দক্ষিনার দান১ নয়। এই দেশ আমাদের সবার।

মহান মুক্তিযুদ্ধের সাতজন সেক্টর কমান্ডারের মধ্যে চতুর্থ কমান্ডার ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল সি.আর দত্ত বীর উত্তম। দেশের একটি গোষ্ঠীকে নায্য পাওনা থেকে বঞ্চিত করে সোনার বাংলা গড়া সম্ভব নয়। তাই নির্বাচনী ইশতিহার বাস্তবায়ন করে আমাদের দীর্ঘদিনের দাবী বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হবে। গত (১৬ জানুয়ারী) সোমবার দুপুরে চট্টগ্রামের  লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের  শুকলাল ড্রিম হাউজে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত উপরোক্ত কথাগুলো বলেন। 


বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দানবীর শুকলাল শীলের বাড়িতে একটি সামাজিক অনুষ্ঠানে  মত বিনিময়কালে অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 


এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. নিতাই ঘোষ,লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযুদ্ধা নুরুল ইসলাম,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাংগঠনিক সম্পাদক এইচএম জসিম উদ্দিন,ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উপদেষ্টা শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী বিএসসি, কার্যনির্বাহী সদস্য সুভাষ চন্দ্র নাথ, সহ-সাংস্কৃতিক সম্পাদক পলাশ দাশ, লোহাগাড়া ঐক্য পরিষদ সংগঠক মাষ্টার সলিল কান্তি বড়ুয়া,সাংবাদিক খোকন সুশীল,তুষার কান্তি বড়ুয়া,অনিল সরকার,সুধীর দেবনাথ,রনজিত দাশ,অসিম বড়ুয়া,সুনিল সরকার, মাষ্টার কাজল কান্তি দাশ,রনি দাশ, প্রদীপ শীল,সুজন শীল,দক্ষিণ জেলা যুবলীগের সাবেক প্রভাবশালী সদস্য, ত্যাগী  নেতা জেয়াবুল হক প্রকাশ লাতু চৌধুরীসহ শতাধিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।