গ্রেপ্তারি পরোয়ানা তথ্য গোপন করে বিচারিক আদালতে জামিন নিতে গিয়ে ফেঁসে গেছেন চট্টগ্রামের শীর্ষ স্বর্ণ চোরাচালানকারী আবু আহম্মদ ওরফে আবু।
চব্বিশ ঘণ্টার মধ্যে আবুকে চট্টগ্রামের স্পেশাল জজের আদালতে হাজির করতে শাহবাগ থানাকে নির্দেশ দিয়েছেন হাই কোর্ট। গত রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাই কোর্ট বেঞ্চের আদেশের পর আবুকে শাহবাগ থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যার্টনি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।
২০২০ সালের ১৮ মার্চ সিআইডির উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ হারুন আর রশিদ ফটিকছড়ির জাফতনগর এলাকার ফয়েজ আহম্মদ ওরফে বালী সওদাগরের ছেলে আবু আহম্মদ ওরফে আবু সহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজহারে বলা হয় আসামিরা একে অপরের সহায়তায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েকটি ব্যাংক হিসাব নম্বরে ১২ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ হতে স্বর্ণ চোরাচালান, চোরাই এবং অন্যন্যা দ্রব্যের অবৈধ ব্যবসা ও হুন্ডির মাধ্যমে ২০৪ কোটি ৩৭ লক্ষ ৪৫ হাজার ৮৮৭ টাকা জমা ও ২৪০ কোটি ৫ লক্ষ ১২ হাজার ১৬০ টাকা উত্তলন করে মানিলন্ডারিং অথ্যাৎ স্থানান্তর, হস্তান্তর ও রুপান্তরের মাধ্যমে নামে বেনামে আসামিরা অটল সম্পদের মালিক হয়েছেন।টাকা পাচারের অর্থ দিয়ে গাড়ি, বাড়ি ও মার্কেটসহ বিভিন্ন সম্পত্তি অর্জন করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম