বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ফসলী জমিতে মাঠি কাটায় ৫০ হাজার জরিমানা


মোহাম্মদ আব্বাস উদ্দিন - ক্রাইম রিপোর্টার
DhakaReport24.com || 2023-01-16 05:06:15
ফসলী জমিতে মাঠি কাটায় ৫০ হাজার জরিমানা

আজ ১৬ জানুয়ারি'২৩ দুপুর  ১২:১০ টায় আমিরাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল  এলাকায় আইন অমান্য করে  আবাদযোগ্য  জমির  উপরিভাগের মাটির  কাটার অপরাধ উদঘাটিত হওয়ার অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ শাহজাহান।

 

ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রাট অপরাধী  মোঃ জাহেদ হোসেন (৩৫), পিতা- আলী আহমদ , গ্রাম- ঘাসিয়ার পাড়া, পশ্চিম  আমিরাবাদ , ২নং ওয়ার্ড, আমিরাবাদ  ইউনিয়ন, লোহাগাড়াকে  ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায়  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। এছাড়া এ ধরণের বিধি বহির্ভূত কাজ ভবিষ্যতে করবে না মর্মে  জাহেদ হোসেন থেকে  অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মোহাম্মদ শাহজাহান।