বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার


মামুনুল হক, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-15 15:46:15
সাতকানিয়ায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছেন। গত (১৪ জানুয়ারি) শনিবার দিবাগত রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই যুবকের নাম মোঃ শহিদুল ইসলাম প্রকাশ শহিদ (২২)। সে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার তবলছড়ি দেওয়ান পাড়ার মোঃ ইউনুছ মিয়ার ছেলে।

থানা পুলিশসুত্রে জানাযায়, গত শনিবার রাতে সাতকানিয়া থানার এসআই মোঃ সামছুদ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাতকানিয়া থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধীত/২০) এর ৯(১) এর এজাহারভুক্ত আসামী মোঃ শহিদুল ইসলাম প্রকাশ শহিদ(২২)কে গ্রেফতার করেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম