চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ৩ বছর সাজাপ্রাপ্ত একজন, ১ বছর সাজাপ্রাপ্ত দুইজন, মাদক মামলায় তিনজন ও পরোয়ানাভুক্ত একজনসহ সাত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। বুধবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশসুত্রে জানা যায়, গত বুধবার রাতে থানায় কর্মরত অফিসারগন উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানার মামলায় ৩ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মাহাবুব আলম (৩১), সাতকানিয়া থানার মামলায় ১ বছর সাজাপ্রাপ্ত আসামী দিদারুল ইসলাম প্রঃ ইমন (৪২), মোঃ মিজানুর রহমান (৩৩), মাদক মামলার আসামী মোঃ রফিক (২৩), মোঃ মিজানুর রহমান(৩৩), মোঃ ছরওয়ার কামাল(৩৪), জিআর পরোয়ানা ভূক্ত আসামী মোঃ মহিবুল্লাহ মাশফিক(২৬)কে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচাজর্ (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম