চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন নিউমার্কেট সংলগ্ন একটি জুতার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় সেখানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, নন্দনকানন ও চন্দনপুরা স্টেশনের ৮টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া আগুন লাগার সত্যতা নিশ্চিত করলেও তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের নাম ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম