বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ভুয়া গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী ব্যক্তি গ্রেফতার


মামুনুল হক - দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-12 18:05:45
ভুয়া গোয়েন্দা পরিচয়ে প্রতারণাকারী ব্যক্তি গ্রেফতার

কখনো সাংবাদিক, কখনো র‌্যাব ও গোয়েন্দার সোর্স আবার কখনো প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাদের সোর্স হিসেবে পরিচয়দানকারী সেই ছরোয়ার  কামাল(৩৪) ইয়াবা সহ সাতকানিয়া থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। 

বুধবার (১১ জানুয়ারি) বিকেলে  চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা দোবাষী পাড়া সংলগ্ন নবনির্মিত রেল লাইনে তার সহযোগী মিজান সহ কৌশলে ইয়াবা বিক্রি করার সময় ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ স্থানীয় জনতা তাকে আটক করে। এরপর এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসেন।

গ্রেফতারকৃত ছরোয়ার উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আল আমিন পাড়ার ওমর আলীর ছেলে।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন,গ্রেফতারকৃত ছরোয়ার কামাল নিজে বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন বাহিনীর সোর্স পরিচয় দিয়ে প্রতারণা করত।গত বুধবার সে একসহযোগীসহ  ইয়াবা বিকিকিনির সময় ২০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার হন।তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম