দক্ষিণ চট্টলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ওরিন্টেশন ক্লাস ও একাডেমিক এ্যাওয়ার্ড অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) স্কুলের হলে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ক্লাস ও একাডেমিক এ্যাওয়ার্ড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া সুমন।
মোহাম্মদ তাকবীরের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০ টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার মাননীয় নির্বাহী অফিসার জনাব শরীফ উল্যাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সম্মানিত সেক্রেটারি ও ইকরা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব নুরুল ইসলাম, বার আউলিয়া ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ ফয়জুল্লাহ চৌধুরী, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক,স্কুলের পরিচালক ও সাবেক পদুয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মাহমুদুর রহমান, স্কুলের পরিচালক ফজলুল হক আযাদ, সাবেক প্রধান শিক্ষক মোজাফফর আহমদ, স্কুলের পরিচালক মনজুরুল হক ও মাওলানা আলী আহমদ সাহেব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম, স্কুলের প্রতিষ্ঠাতা ছাত্র ও অভিভাবক মোহাম্মদ আব্বাস উদ্দীন, রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ আবু সায়েমসহ কয়েকজন ছাত্র ছাত্রী।
নানন্দিক ও সুশৃংখল পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চমৎকার ইংরেজিতে বক্তব্য রাখেন স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, অসংখ্য অভিভাবক ও স্কুলের প্রায় ১হাজার ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম