চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ মামুনুর রশিদ ।
আজ বুধবার (১১ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পযর্ন্ত উপজেলার বিভিন্ন এলাকায় চলমান এ অভিযান চালিয়ে কর্ণফুলী উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও)মামুনুর রশিদ।
ইউনিয়ন পরিষদ ২০০৯ আইনে সড়কে মালামাল রাখা ও প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আনোয়ার আহমেদ কে ১৫ হাজার,আলাউদ্দিন কে ৩০হাজার,সাইফুদ্দিনকে ১লক্ষ টাকা,আবদুর নুর কে ১৫ হাজার,এরফাতুল ইসলামকে ১৫ হাজার এবং সড়ক ও পরিবহণ আইনে অবৈধ স্টপেজে দাড়ানো ও ফিটনেস বিহীন হওয়ায় একটি বাসকে ১৬ হাজার এবং অবৈধ পাকিং এর অপরাধে ১টি মোটরসাইকেল কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সার্বিক সহযোগিতা ছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট(টিআই)ফরহাদ হোসেন, সিএমপি কর্ণফুলী থানার উপপরিদর্শক কামাল হোসেন ও আনসার সদস্য সহ উপজেলা প্রশাসনের কমকর্তাবৃন্দ।
কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ বলেন,সড়কের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের অভিযান অব্যহত থাকবে। দোকানদার এবং চালকরা যদি শৃঙ্খলা ভঙ্গ না করে তাহলে তো আমাদের অভিযান পরিচালনার প্রয়োজন নেই। অবৈধ পার্কিং ও অটোরিকশা বন্ধে মাঠে থাকবে প্রশাসন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম