চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪০ টাকা জরিমানা করা হয়েছে।
কর্ণফুলী মজ্জারটেকের সি.এন.জি ফিলিং স্টেশন লিমিটেডকে ওজন ও পরিমাপ আইনে ৫০ হাজার টাকা,ক্যাফে আল মক্কা হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পোড়া তেল,বাসি খাবার, দুর্গন্ধযুক্ত মাছ ও মাংস এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় ৫০ হাজার টাকা, পুরাতন ব্রীজঘাটে মেসার্স খাজা মাংস বিতানকে ওজন ও পরিমাপ আইনে ২০ হাজার টাকা ,বিশ্ব দরবার এন্টারপ্রাইজকে ওজন ও পরিমাপ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন।
বুধবার (১১ জানুয়ারি) ১টার দিকে উপজেলার মজ্জ্যারটেক ও পুরাতন ব্রীজঘাট এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী মোবাইল কোর্ট অভিযান পরিচালনায় ১ লক্ষ টাকা ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন করছিল ক্যাফে আল মক্কা হোটেল, ওজন কম দেওয়ায় দুইটি মাংস দোকান এবং সিএনজি ফিলিং স্টেশনকে সব কিছু যাচাই বাছাই করে ১ লক্ষ ৪০ হাজার টাকা হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়।
তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে এবং ওজন ও পরিমাপ ঠিক রাখতে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সহকারী পরিচালক মোঃ সাইফুর রহমান , ফিল্ড অফিসার (সিএম)প্রকৌঃ মোঃ মাহফুজুর রহমান,কর্ণফুলী থানার উপপরিদর্শক উত্তম কুমারসহ একটি চৌকস টিম অভিযানে নেতৃত্ব দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম