বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় ১৯ বছরের জায়গা জমির বিরোধ মিমাংসা


মামুনুল হক - দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-11 15:53:15
সাতকানিয়ায় ১৯ বছরের জায়গা জমির বিরোধ মিমাংসা

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দ্বীপেরকুল এলাকার মোহাম্মদ ইসমাইল(৭৮)এর ১১০ শতক পরিমানের একটি জায়গা নিয়ে স্থানীয় প্রভাবশালী নুরুল আলম গ্যাংগের মধ্যে দীর্ঘ ১৯ বছর ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার হামলা এবং মামলার ঘটনাও ঘটেছিল বলে স্থানীয় সুত্রে জানা গেছে। বিভিন্ন জনপ্রতিনিধিরা দীর্ঘদিন ধরে এটি সমাধানের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছিল।

অবশেষে গত মঙ্গলবার বিকেলে জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় ইউপি সদস্যদের নিয়ে সরজমিনে বৈঠক বসে উভয়পক্ষের মতামতের ভিত্তিতে সুন্দর একটা সিদ্ধান্তের মাধ্যমে বিরোধ মিমাংসা করতে সক্ষম হয়। ওই দিনের এমন সুন্দর সিদ্ধান্তকে উত্তেজিত উভয়পক্ষ হাসিমুখেই মেনে নেন।

বৈঠকে জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য নুরুল কবির,সমাজসেবক সমশুল আলম,মোহাম্মদ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আদালতের মামলার রায়ের কপি পর্যালোচনা করে ও এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, মোহাম্মদ ইসমাইল এর সাথে বাড়ি-ভিটার আশে-পাশের ১১০ শতক জায়গা নিয়ে দীর্ঘ দেড় যুগ যাবৎ একই এলাকার নুরুল আলম গংদের সাথে বিরোধ চলে আসছিল।উক্ত জায়গা-জমি নিয়ে সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে মামলা হলে বিগত বাদী পক্ষ মামলায় ডিগ্রি পায়।তারই প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকালে স্বারক নং ০০-২০-১৫০০-৫০২-২৯-০০৬-২২-১৫ মুলে বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতের কার্যালয়,সাতকানিয়া,চট্টগ্রামের ০১-১২-২০২২ খ্রিস্টাব্দের তারিখের ৩৭৯ নং স্বারকমুলে প্রাপ্ত পত্রের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালতের অপর জারি ০১/২০১৯ নং মামলার দখল কার্য সম্পাদনের জন্য আইন শৃংখলা বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদানসহ বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লা আল মামুন(১৯১৩৭)কে আদেশ প্রদান করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম

তারই ধারাবাহিকতায়  জেলা ম্যাজিস্ট্রেট সঙ্গীয় পুলিশ সদস্য,ভুমি অফিসের নাজির,সার্ভেয়ার,বাজনা পার্টি নিয়ে ঢুল পিঠিয়ে জায়গা পরিমাপ করে লাল পতাকা গেড়ে মোহাম্মদ ইসমাইলকে জায়গা বুজিয়ে দেন।

ভুক্তভোগী বয়োবৃদ্ধ মোহাম্মদ ইসমাইল বলেন,দীর্ঘ দেড় যুগের অতি কষ্টের ফল তিনি পেয়েছেন।তাই তিনি আদালতের জজ সাহেবদের নিকট ন্যায় বিচার পাওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আইনমন্ত্রী ব্যারিস্টার আনিছুল হক,চট্টগ্রামের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানতে চাইলে উপজেলার মাদার্শা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল কবির,মহল্লার সর্দার সমশুল ইসলামসহ অনেকে বলেন, এই প্রথম দেখলাম ঢুল বাজিয়ে জায়গা-জমি বুজিয়ে দেন আদালত। এঘটনায় তাহারা খুবই খুশি।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম