বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামে ২০কেজি বাসি রান্না ধ্বংস; ১ লক্ষ টাকা জরিমানা


মোহাম্মদ আব্বাস উদ্দিন - চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-10 18:32:45
চট্টগ্রামে ২০কেজি বাসি রান্না ধ্বংস; ১ লক্ষ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজার এলাকায় মোহাম্মদীয়া হোটেল এন্ড কনফেকশনারিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে ফ্রিজে রান্না করা বাসি খাবার সংরক্ষণের দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোজাম্মেল হককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।  

পাশাপাশি ফ্রিজে থাকা প্রায় ২০ কেজি রান্না করা মাছ, মাংস,  চিকেন ফ্রাই,  রুপচাঁদা ফ্রাই জব্দ করে ধ্বংস করা হয়েছে। গতকাল জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। 

নিবার্হী ম্যাজিস্ট্রেট বলেন হোটেলের রান্নাঘরের পরিবেশ খুবই নোংরা ও নিম্নমানের। তাছাড়া বাবুর্চি ও কর্মচারীদের ছিল না মাস্ক ও হ্যান্ড গ্লাভস। সবকিছু মিলে তাদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং আগামী ১ মাসের মধ্যে রান্নাঘরের পরিবেশ উন্নত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম