দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযানে ভিন্ন বছরের সাজাপ্রাপ্ত মোট ৫জন আসামীকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন ৯ বছর, দুইজন ২ বছর করে এবং বাকী দুইজন পরোয়ানাভুক্ত আসামী।গতকাল দিবাগত রাত থেকে আজ সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশসুত্রে জানা যায়, থানা পুলিশের এসআই মোঃ মমিন হোসেন ত্বতাবধায়নে অভিযান পরিচালনা করে ৯ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী মোঃ লেয়াকত আলী (৪৬)কে গ্রেফতার করে।
এরপর থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসির আরাফাত সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী সরোয়ার কামাল(৪৪)কে গ্রেফতার করেন ও এসআই মোঃ মাজহারুল ইসলাম সরকার ২ বছরের সাজা প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামী নুর কামাল (৪২)কে গ্রেফতার করেন।
একইদিনে রাতে থানার অফিসারগন মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের পরোয়ানাভূক্ত আসামী মোঃ আব্দুল ওয়াজেদ প্রকাশ ওয়াহেদ আলী(৩২) ও বন মামলার পরোয়ানাভূক্ত আসামী মোঃ মোক্তার হোসেন(৩০) কে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন,গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম