চট্টগ্রামের সাতকানিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার উপস্থিতিতে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
আজ (৯ জানুযারি) সোমবার দুপুর ১২টায় বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে কালিয়াইশ বিওসির মোড়ে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোঃমাহাবুবুল আলমের সহ-সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক ওমর এর সঞ্চালনায় অসহায় শীতার্তদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক আইয়ুব চৌধুরী, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান মো: জসিম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য হুমায়ুন রশিদ বাহাদুর, কেঁওচিয়া ইউপি চেয়ারম্যান মো: ওসমান আলী,উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইরফানুর রহমান সুমন, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, ছাত্রনেতা এনামুল হক ও দক্ষিণ জেলা মোটর শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম