বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

বাগমুয়া খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানায় বার্ষিক সভা অনুষ্ঠিত


DhakaReport24.com || 2023-01-08 21:18:00
বাগমুয়া খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানায় বার্ষিক সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমুয়া এলাকায় প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান 'খাদিজাতুল কোবরা (রাঃ) হেফজখানা ও এতিমখানার বার্ষিক সভা ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৭ জানুয়ারি শনিবার বিকেলে মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভা ও দস্তারবন্দী অনুষ্ঠানে ১২জন হেফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি প্রদান করেছেন ইসলামিক স্কলার ও সুবক্তা  শায়খ আহমদ উল্যাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুুহাম্মদ আতিকুর রহমান,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি লোহাগাড়া জোনাল  অফিসের ডিজিএম মুুহাম্মদ  শাহজাহান, পদুয়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান হারুন উর রশিদ, লোহাগাড়া মা মণি হাসপাতালের  চিকিৎসক ডাঃ অলক নেওয়ার বাহাদুর।

সার্বিক তত্বাবধানে ছিলেন লোহাগাড়া মা`মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা,  খাদিজাতুল কোবরা রাঃ হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ কাসেম।


ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম