দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয় কর্তৃক বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন ভাইয়ের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের সাতকানিয়া সোনাকানিয়াস্থ হাতিয়ারকুল নুরুল উলূম দারুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ছাত্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল (৬ জানুয়ারি) শুক্রবার বিকালে উক্ত শীত বস্ত্রগুলো বিতরন করা হয়। উক্ত বিতরণে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাতকানিয়া লোহাগাড়ার প্রিয় মুখ মিরান হোসেন মিজান।
এই সময় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আবু তাহের,সোনাকানিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক,সাইফুল্ ইসলাম চৌধুরী ,আওয়ামিলীগ নেতা খোরশেদুল আলম,অত্র মাদ্রাসা পরিচালক মুফতি মাওলানা মানছুরুল হক ছিদ্দীকি।