চট্টগ্রামের লোহাগাড়ায় অসহায়, দুঃস্থদের মাঝে কম্বল ও চাউল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নব নির্বাচিত দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া। আজ (৬ জানুয়ারী) বেলা ৩টায় উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃতে কর্মসুচির আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
এ সময় দুঃস্থদের সাহায্য বিতরণকালে তিনি বলেন, অসহ্য শীতে লোহাগাড়ার মানুষ অনেক কষ্ট পাচ্ছে। শীতের তীব্র আকার ধারণ করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং প্রিয় দাদা ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে এলাকার অতি দরিদ্র পরিবারের মাঝে কম্বল ও চাউল বিতরণ করেছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্যরিষ্টার বিপ্লব বড়ুয়ার জন্য দোয়া করবেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন আখতারুজ্জামান চৌধুরী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।