বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়ায় চুরির মামলার আসামীসহ গ্রেফতার ৮


মামুনুল হক - দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-05 17:30:15
সাতকানিয়ায় চুরির মামলার আসামীসহ গ্রেফতার ৮

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশের সাড়াশি অভিযানে চুরির মামলার পলাতক আসামীসহ  ৮ জনকে গ্রেফতার করেছে। গত (৪ জানুয়ারি) বুধবার রাতব্যাপী থানা এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীদেরকে গ্রেফতার করা হয়।


পুলিশসুত্রে জানাযায়,গত বুধবার রাতে থানায় কর্মরত উপ-পরিদর্শক ও সহকারি উপ-পরিদর্শকগন উপজেলার বিভিন্ন ইউনিয়নে গোপনে অভিযান চালিয়ে চুরি মামলার পলাতক আসামী  নুরুল আমিন প্রকাশ আমিন,ও  জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাহেদ, নারী ও শিশু মামলার আসামী নুরুল হুদা প্রকাশ সুন্দর মিয়া,জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী আহমদ কবির, মোস্তাক আহমদ প্রকাশ মোস্তাফিজুর রহমান, ইব্রাহীম,  সিআর মামলার পরোয়ানাভুক্ত আসামী মোঃ হারুন, আনোয়ার হোসেন ভূট্টকে গ্রেফতার করেন। 


সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ্য করা হয়েছে।