আগামী ৪ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে সাতকানিয়া উপজেলা কৃষক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
ররিবার (২৭ নভেম্বর) রবিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কাদের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নুর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ডালু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার মহিউদ্দিন, খাগরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদ আজগর চৌধুরী সুজা, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন রহমাত উল্লাহ, দপ্তর সম্পাদক পিকলু দাস, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, কার্যনির্বাহী সদস্য বাবু তালুকদার, রমিজ ভান্ডারী, চরতি ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হানিফ চৌধুরী, খাগরিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রমিজ আহমেদ ভান্ডারী, সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ফরিদ, কেওচিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ লোকমান মেম্বার, ছদাহা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক আহমদ কবির মেম্বার, সদস্য সচিব আবু তাহের, পুরনগয় ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহবায়ক আহমদ নবী, খাগরিয়া সহ-সভাপতি জালাল আহমেদ, কৃষকলীগ নেতা সুজিত তালুকদার, চরতি ইউনিয়নের কৃষক লীগের সহ-সভাপতি মোঃ ইউনুস, তথ্য ও গবেষণা সম্পাদক ওমর ফারুক সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগের নেতৃবৃন্দসহ প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম