দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সদর ইউপিস্থ ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে থেকে মাদক কারবারীকে গ্রেফতার ও ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত হোসাইন কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাদুরছড়া হাসানের বাড়ীর আবুল খায়ের এর ছেলে। এরপর হোসাইন এর পরিহিত পাঞ্জাবীর পকেটে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই (নিঃ) মোঃ মমিন হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সাতকানিয়া থানাধীন সদর ইউনিয়নের ঠাকুরদীঘি বাজার হাজী ছগির আহমদ অটো গ্যাস ষ্টেশন এর সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর যাত্রীবাহী গাড়ী তল্লাশি করে মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসাইন (৩২) কে গ্রেফতার করেন।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর সারনীর ১০ (খ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম