বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত


দেলোয়ার হোসেন - স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2022-11-21 13:58:00
ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের  উপজেলার সদর ইউনিয়ন লোহাগাড়ায়  শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে উপজেলার সকল  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে  ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দদের।


শনিবার (১৯নভেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়ের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


অত্র বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে ও সহকারী   শিক্ষক হেলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাহার উদ্দিন। 


সভায় প্রধান অতিথি বলেন, শিক্ষা কিন্তু খুব সহজ বিষয় নয়, এজন্য কষ্ট করতে হবে। শিক্ষকরা যা পড়াচ্ছেন তা শিক্ষার্থীরা বুঝতে পারছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে। দুর্বল শিক্ষার্থীদের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। লোহাগাড়া উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া  শিক্ষার্থীদের শুধুমাত্র জিপিএ ৫ দিয়ে মূল্যায়ন করলে হবে না কিভাবে তাদের মেধা বিকাশ হবে সঠিকভাবে সেই চিন্তাও করতে হবে। এক পর্যায়ে  তিনি প্রাথমিক শিক্ষায় ইনোভেশন,, প্রতিনিয়ত মা ও অভিভাবক সমাবেশ এবং কৃতি শিক্ষার্থী মায়েদের সংবর্ধনার ব্যবস্থা করার উপরও গুরুত্বারোপ করেন ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দীন সুমন ভুইয়া।  


 বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বিদ্যালয়ের রেক্টর  মোহাম্মদ মাহমুদুর রহমান, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মনজুরুল আলম,স্হানীয় ইউপি সদস্য  শাহ আলম লিটন প্রমুখ। 


এ সময়  জাহাঙ্গীর আলম,, জহির উদ্দিন, নাছির আহমদ, রীতা মজুমদার, মোঃ রফিক, সুবোধ সিকদার, দেব প্রসাধ বড়ুয়া,শাহীন আক্তার,  মিনু আরা, মোঃ সাহার উদ্দিন, মুজিবুর রহমান,  শাহানা পারভীন,  আব্বাস উদ্দিন, নুরুল আমিন, মোঃ ইলিয়াস, নাছিমা আক্তার,  অনুপ কুমার ভট্টাচার্য,  মোজাহিদুল ইসলাম,, ইন্দিরা দাশ, মো ফেরদৌস, ডাঃ সুজন কান্তি নাথ সহ বিভিন্ন ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক- শিক্ষিকাবৃন্দরা বক্তব্য রাখেন। 


 সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি,শিক্ষকদের পাঠ-পরিকল্পনা ব্যবহার, মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাশ পরিচালনার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা মুলক পরামর্শ দেন। পাশাপাশি  শিশুদের ঝরে-পড়া রোধ, বিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো নির্মাণসহ গুনগত মান উন্নয়নে সম্মিলিত প্রচেষ্ঠা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন আমন্ত্রিত অতিথিরা। পরে অতিথিদের সম্মাননা স্বারক  দিয়ে সংবর্ধনা করা হয়।