ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদ বলেছেন, আগামীর বাংলাদেশ হবে তারুণ্য দীপ্ত বাংলাদেশ। আজকের যুব-সমাজ হবে আগামী বাংলাদেশের কাণ্ডারি। সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে যুব-সমাজকে প্রস্তুত হতে হবে। শিক্ষা-দীক্ষায় খেলাধুলায় হতে হবে সেরা। একমাত্র খেলাধুলাই পারে যুব-সমাজকে মাদক থেকে দূরে রাখতে। শিকলবাহা স্পোর্টস একাডেমীর পক্ষ থেকে নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমেদকে রাজকীয় সংবর্ধনা দেওয়ার সময় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার বিকালে তিনটায় শিকলবাহা স্পোর্টস একাডেমীর পক্ষ থেকে ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদ্য নবনির্বাচিত জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহম্মেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং শিকলবাহা স্পোর্টস একাডেমীর প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় আলহাজ্ব জাহাঙ্গীর আলম, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এস.এস.এ ফুটবল কমিটির চেয়ারম্যান রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, শিকলবাহা ইউনিয়ন পরিষদের সচিব আবদুল কাইয়ুম
মাদারবাড়ী শোভনীয় ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন লিটন, শিকলবাহা ইউপি সদস্য নুরুল ইসলাম, আবু তালেব, মহিলা ইউপি সদস্য, রেহেনা আকতার, খুরশিদা আকতার, কোহিনুর আকতার, শিকলবাহা স্পোর্টস একাডেমির মহিলা সদস্য রেহেনা আকতার ও শিকলবাহা স্পোর্টস একাডেমীর কর্মকর্তা বৃন্দ।
এ সময় চট্টগ্রাম ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লীগ ২০২১-২২ইং শিকলবাহা স্পোর্টস একাডেমী রানার্স আপ হওয়ায় খেলোয়াড়দেরও সংবর্ধনা দেওয়া হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম