আজ বুধবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হােসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্য থেকে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে আগামী তিন বছরের জন্য।
উক্ত কমিটির শূন্য পদগুলো আগামী ৬০ কর্মদিবসের মাধ্যমে পূরণ করে কেন্দ্র বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ দিদারুল ইসলাম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে সবসময়ই প্রস্তুত। এছাড়াও ধন্যবাদ জানাই মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি নির্দেশনায় দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগকে দেশ সেরা ইউনিট হিসেবে গড়ে তুলবো। যে কোন আন্দোলন ও সংগ্রামে রাজপথে থাকবো।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর বলেন, ছাত্র রাজনীতি থেকে ধীরে ধীরে এই পর্যন্ত এসেছি। আমার যে দায়িত্ব অর্পণ করে হয়েছে সঠিকভাবে এই দায়িত্ব পালন করবো। আগামীতে যে কোন আন্দোলন ও সংগ্রাম রাজপথে মোকাবেলা করবো। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে ঘোষণা দিয়েছে সেটি সঠিক ভাবে পালন করবো। জননেত্রীর হাতকে শক্তিশালী করতে যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
উল্লেখ্য, গত ২৮ মে চট্টগ্রাম দক্ষিণ যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।