বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ডায়াবেটিস দিবসে ফ্রি চিকিৎসা দিলো লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতাল


দেলোয়ার হোসেন রশিদী- স্টাফ রিপোর্টার
DhakaReport24.com || 2022-11-14 17:53:45
ডায়াবেটিস দিবসে ফ্রি চিকিৎসা দিলো লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতাল

আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন, এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২ উপলক্ষ্যে দুই দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতাল। সোমবার (১৪ নভেম্বর) সকালে হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে এ চিকিৎসা সেবা শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসপাতালের প্রতিষ্ঠাতা, জাতীয় সমাজ-কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, মুুহাম্মদ আরমান বাবু রোমেল। হাসপাতালের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, হাসপাতালের পরিচালক রাশেদুল হক, সকল চিকিৎসকগণ ও ডায়াবেটিস রোগীরা উপস্থিত ছিলেন।

লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা মুুহাম্মদ আরমান বাবু রোমেল জানান, বিশ্ব ডায়াবেটিকস দিবস আজ। এ উপলক্ষ্যে লোহাগাড়া ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে ২দিন ব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করা হয়েছে। 

অসহায় ও হতদরিদ্র রোগীদের জন্য ফ্রি ইনসুলিন বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, আগামী বুধবার সারাদিন ব্যাপী সকল ডায়াবেটিকস রোগীদের জন্য চক্ষু পরীক্ষা বিনামূল্যে প্রদান করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম