বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : চট্টগ্রাম

সাতকানিয়া অবৈধভাবে মাটি উত্তোলন করায় উত্তোলনকারীকে জরিমানা


মামুনুল হক, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-11-12 18:30:15
সাতকানিয়া অবৈধভাবে মাটি উত্তোলন করায় উত্তোলনকারীকে জরিমানা

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।আজ(১২ নভেম্বর)শনিবার  সাতকানিয়া-দোহাজারী সংযোগ সেতুর সাঙ্গু নদীর পাড় এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত জরিমানা করা হয়।

জানা যায়,আজ শনিবার দুপুরে সাতকানিয়া-দোহাজারী সংযোগ সেতুর সাঙ্গু নদীর পাড় হতে অবৈধভাবে মাটি উত্তোলন করার দায়ে মো: শহীদ(৪৭)কে বালুমহাল ও মাটি ব‍্যবস্থাপনা আইন, ২০১০ এ ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছে।তিনি (শহীদ) সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম কাটগড় মৃত খলিলুর রহমান এর ছেলে।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা। উক্ত অভিযানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মচারীগণ এবং সাতকানিয়া থানার পুলিশ সদস্যগণ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং চিংনু মারমা বলেন,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম