মিরসরাইয়ে চোলাই মদসহ নজরুল ইসলাম (২৮) এবং শামসুল ইসলাম (৩৫) নামের দুই মাদক ব্যবসায়িকে দেশীয় ২০ লিটার চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ জুন) ভোরে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল এলাকার মৃত অজন মিয়ার পুত্র নজরুল ইসলাম প্রকাশ তাজুল ইসলাম এবং একই এলাকার আমির হোসেনের পুত্র শামসুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মীরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া রেল লাইনের পূর্ব পাশ্বে মিয়াধন সওদাগরের মুদি দোকানের সামনে থেকে ২০ লিটার দেশীয় চোরাই মদসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে।
আজ দুপুরে মাদক মামলা দায়ের করে আসামিদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএন/আরএএম