বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

প্রচারণায় নেমেই জরিমানা গুণল স্বতন্ত্র প্রার্থী সাবের আহমেদ


DhakaReport24.com || 2022-06-10 00:01:15
প্রচারণায় নেমেই জরিমানা গুণল স্বতন্ত্র প্রার্থী সাবের আহমেদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে হাজার হাজার মানুষ নিয়ে প্রচারণা চালিয়ে জরিমানা গুণল স্বতন্ত্র  চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ছাবের আহমদ। শুক্রবার বিকেলে তাঁকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযুষ কুমার চৌধুরী।


উপজেলা প্রশাসন সূত্র জানায়, শুক্রবার বিকেলে ইছানগর এলাকায় কয়েক হাজার সমর্থক ও আনারস নিয়ে মিছিল করার সময় স্বতন্ত্র প্রার্থী ছাবের আহমদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
এদিকে, বিকেল চারটার সময় আইয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ মাঠে নৌকার সমর্থনে সভা করার জন্য মঞ্চ করতে গেলে পুলিশ বাঁধা দেয়। বিকেলে দুই ইউপি সদস্য পদপ্রার্থীকেও ১০ হাজার করে জরিমানা করা হয়।


স্বতন্ত্র  চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ছাবের আহমদ বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাঁধার কারণে আমি এতদিন প্রচারণা চালাতে পারি নি। তবে প্রশাসনের আশ্বাসে আমি আজকে প্রচারণা শুরু করলে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। আমি মানা করেও তাঁদের দমাতে পারি নি।


কর্ণফুলীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পীযূষ কুমার চৌধুরী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০১৬ অনুসারে এমন কর্মকাণ্ড করা আইন লঙ্ঘনের পর্যায়ে পড়ে। তাই  চেয়ারম্যান -মেম্বার প্রার্থীরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআরএম/আরএএম