চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার মুহাম্মদপুর এলাকায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বিসমিল্লাহ আলমাস পেট্টোল পাম্পের। বিসমিল্লাহ আলমাস সিএনজি ফিলিং স্টেশনের পরিচালনাধীন এই পেট্টোল পাম্প থেকে অকটেন, ডিজেল, পেট্টোল, মোবিল, কেরোসিন পাওয়া যাবে।
শুক্রবার (১০ জুন) দুপুরে পেট্টোল পাম্পের উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. আবদুল মাবুদ।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যানটেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, ইডেন ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক খালেদ মাহমুদ, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগর, চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক মাস্টার আসলাম খাঁন, আওয়ামীলীগ নেতা আকতার হোসেন খান, এমরুল করিম রাশেদ, আরিফুল ইসলাম চৌধুরী প্রমুখ।