বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রামের বিএম ডিপো থেকে নমুনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর


DhakaReport24.com || 2022-06-10 14:36:15
চট্টগ্রামের বিএম ডিপো থেকে নমুনা নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোর বিস্ফারণ স্থল পরিদর্শন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল।শুক্রবার  সকালে অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণের (সিডিসি) ডিরেক্টর প্রফেসর ডা. নাজমুল ইসলামের নেতৃত্বে ৯ সদস্যর দল সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে।

জানা গেছে, সীতাকুণ্ডের বিএম ডিপোতে রাসায়নিক দুর্ঘটনা পরবর্তী জনস্বাস্থ্য ঝুঁকি পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের জন্য তারা ঘটনাস্থলে যান।ঘটনাস্থল পরিদর্শনে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীও ছিলেন। তিনি  বলেন, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি দল আজ ডিপো পরিদর্শন করেছে। কেমিক্যাল স্পেশালিষ্টসহ বিশেষজ্ঞ টিম ডিপোটি ঘুরে দেখেছেন।

তিনি আরও বলেন, প্রতিনিধি দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেছে। এগুলো ঢাকায় নিয়ে পরীক্ষা করে বিচার বিশ্লেষণ শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানাবে।

গত শনিবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। এতে আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিক ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ হতাহত হন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম