চট্টগ্রাম আবারও আগুন, ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে।। এবার অগ্নিকান্ডের এই ঘটনাটি ঘটে নগরের পূর্ব মাদারবাড়ি এলাকার একটি জুতার কারখানায়।
বুধবার (৮ জুন) ভোর পৌনে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তা নিয়ন্ত্রণে আসে সকাল সোয়া ৭টার পর।
আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কফিল উদ্দিন।
তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম