চট্টগ্রাম সীতাকুন্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের স্বরণে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোমবাতি প্রজ্জ্বলন, সমবেত দোয়া ও প্রার্থনা করা হয়েছে। সোমবার ৬ জুন রাত ৮ টায় শহরের চৌমুহনা চত্বরে আমরা প্রকৃতিপ্রেমী সংগঠনের ব্যানারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রজত শুভ্র চক্রবর্তী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ- সভাপতি সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনাল, ( টিআইবি ) এর শ্রীমঙ্গল এরিয়া ব্যবস্থাপক পারভেজ কৈরী, নাট্যকর্মী নিতেশ সুত্রধর, পরিবেশ কর্মী শাহানা আক্তার, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক এস কে দাশ সুমন, সমাজকর্মী তুষার দেব, সাংবাদিক নান্টু রায়, নাট্যকর্মী জলিল আহমেদ পিয়াল, লেখক ও সাংবাদিক শিমুল তরফদার, সাংবাদিক রুপম আচার্য্য, নাজিমুল হক শাকিল, পর্যটন শিল্প কর্মি রুপক দাশ, আশিকুল ইসলাম প্রমূখ।
সহকারি অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, সাংস্কৃতিক কর্মী নিতেশ সুত্রধর ও সামাজিক সংগঠন আমরা প্রকৃতিপ্রেমী এর মুখপাত্র সাংবাদিক এস কে দাশ সুমন এসময় বক্তব্য রাখেন ।
বক্তব্যে বক্তারা অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহযোগিতার জন্য সরকার ও প্রশাসনের নিকট আবেদন জানানো হয়, সেই সাথে সরকারের কাছে দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্য একটি নিরাপদ কর্ম নিশ্চিতের দাবি করা হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম