বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

ভূয়া টেকনোলজিস্ট দ্বারা চলতো হাসপাতালের ল্যাবের কাজ


DhakaReport24.com || 2022-06-06 16:30:15
ভূয়া টেকনোলজিস্ট দ্বারা চলতো হাসপাতালের ল্যাবের কাজ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়নে নিয়মতান্ত্রিক কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতে ভিবিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে উপজেলা সাস্থ্য বিভাগ।

সোমবার (৬ জুন) সকাল থেকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাবীল চৌধুরী। 

অভিযানকালে ফটিকছড়ি সদর বিবিরহাটে অবস্থিত ডায়নিক ডায়াগনস্টিক সেন্টার ও আজাদী বাজারের মিনি ল্যাব কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।

এছাড়াও অনিয়ম আর অব্যবস্থাপনা ও ভূয়া টেকনোলজিস্ট এর মধ্যেমে এক্স-রে রুম পরিচালনা করার দায়ে নাজিরহাট শেভরণ ক্লিনিক এন্ড ল্যাবরেটরি, নানুপুর লাইফ সাপোর্ট ও মডার্ণ ল্যাব, আজাদী বাজারের ল্যাব সিন্ডিকেট ও সার্জিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারের এক্স-রে রুম বন্ধ করে দেয়া হয়েছে।

এদিকে বিবিরহাট মা-মনি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ পাওয়ায় বৃহস্পতিবারের মধ্যে কাগজপত্র দেখাতে না পারলে ব্যবস্থা নেয়ার কথা জানান স্বাস্থ্য কর্মকর্তা। 

অভিযান শেষে ডাঃ নাবীল চৌধুরী জানান, যেসব প্রতিষ্ঠানের ল্যাব ও এক্স-রে রুম বন্ধ করা হয়েছে বৈধ কাগজপত্রসহ সার্বিক ব্যবস্থাপনার উন্নয়ন ছাড়া তারা কার্যক্রম চালু করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দন্ড প্রদানসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম