বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

কন্টেইনার ডিপোতে যেভাবে আগুনের সূত্রপাত


DhakaReport24.com || 2022-06-05 09:17:45
কন্টেইনার ডিপোতে যেভাবে আগুনের সূত্রপাত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭ জনের। এছাড়া এ ঘটনায় অন্তত দেড় শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (৫ জুন) এ রিপোর্ট লেখা পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে। কেমিক্যালের কনটেইনার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গতকাল শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুন লাগে। রাত পৌনে ১১টার দিকে এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। একটি কন্টেইনারে রাসায়নিক থাকায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ ব্যাপারে ডিপো মালিকদের সংগঠন বিকডার প্রেসিডেন্ট নুরুল কাইয়ুম খান জানান, ওই ডিপোতে কম্বোডিয়া থেকে আসা হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান ছিল। সেখান থেকেই আগুন লেগে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত ৫ কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এখন ২৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র আরও জানিয়েছে, কেমিক্যালের কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে। ডিপো এলাকায় পানি স্বল্পতার কথাও জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। এছাড়া সেখানে থেমে থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। এছাড়া রাত ২টার পরও সেখানে প্রায় ২০০ কন্টেইনারে আগুন জ্বলছিল বলে ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা গেছে।

এদিকে অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে অনেককে ওয়ার্ড ছাড়াও হাসপাতালের মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে। শহরের অন্যান্য হাসপাতালেও চিকিৎসা দেওয়ার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন।

পাশাপাশি দগ্ধদের চিকিৎসায় অনেক রক্ত লাগতে পারে জানিয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এছাড়া বিভিন্ন হাসপাতাল থেকে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম