বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রতিমন্ত্রীর সামনেই ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ

>> যুবদল নেতার নেতৃত্বে ৬৭ টন মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২

>> যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতের ছেলেকে ফিলিস্তিনে গাড়িচাপা

>> জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

>> ১১টি উড়োজাহাজ কিনতে বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট

>> কক্সবাজারে সৈকত থেকে ৩ মরদেহ উদ্ধার

>> ফুডপান্ডার এমডিসহ ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ

>> বহুল আলোচিত গ্রিনল্যান্ড চুক্তিতে যা থাকছে

>> গাজীপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপনি পড়ছেন : চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেলে রক্তের জন্য হাহাকার 


DhakaReport24.com || 2022-06-05 08:52:00
চট্টগ্রাম মেডিকেলে রক্তের জন্য হাহাকার 

চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় আহত রোগীদের জন্য রক্তের হাহাকার দেখা দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে।

বিশেষ করে এবি" পজেটিভ "ও" নেগেটিভ এবং "এ" নেগেটিভ রক্তের চাহিদা বেশি। স্বেচ্ছাসেবকরা প্ল্যাকার্ড হাতে নেগেটিভ রক্তের প্রয়োজন লেখা কাগজ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে দাঁড়িয়ে আছেন এবং রক্তের প্রয়োজন জানিয়ে রেডক্রিসেন্টের সদস্যরাও হ্যান্ডমাইকে একের পর এক ঘোষণা দিয়ে যাচ্ছেন। একইসঙ্গে আহতদের সাহায্যে চমেক হাসপাতালে শতশত স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষও যোগ দিয়েছেন এবং বিনামূল্যেও ওষুধ বিতরণ করা হচ্ছে।

এদিকে, বিস্ফোরণের পর এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে চিকিৎসকেরা জানিয়েছেন এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হতাহতের চিকিৎসায় চকবাজার মেডিকেল গেটের সামনের গলির ভেতরের হাসান ফার্মেসি নামের এক ওষুধের দোকান ইতিমধ্যেই বিনামূল্যে ওষুধ সরবরাহ করছে।

এ বিষয়ে চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম আহসান আরটিভি নিউজকে বলেন, এই দুর্ঘটনা মোকাবিলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সর্বস্তরের চিকিৎসকগণ নিয়োজিত আছেন। আহতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মী এবং প্রশাসনকে সহায়তা করার অনুরোধ জানাচ্ছি। সেইসঙ্গে সকলের কাছে অনুরোধ থাকবে অতিউৎসাহী হয়ে অযথা বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ এবং অপারেশন থিয়েটারে গিয়ে যাতে ভিড় তৈরি না করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম